img

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। তাতে তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তবে এই ফাইনালের আগে দলের ড্রেসিং রুমে কী হয়েছিল, সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই। কৌতূহল তো বটেই, ষড়যন্ত্র তত্ত্বও তো বেশুমার ছড়িয়েছে! 

এবার আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো মেদিনা জানালেন, সেই তত্ত্ব চলে এসেছিল তার ঘর পর্যন্ত, তাতে বিশ্বাস করতে শুরু করেছিলেন তার মা। আর্জেন্টিনা জাতীয় দলের যেসব ফুটবলার প্রথম দিকেই প্রকাশ্যে বলেছিলেন যে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে বাইরের কোনো শক্তির প্রভাব ছিল না, তাদের একজন মেদিনা। সেই তিনিও বাঁচতে পারলেন না এই প্রশ্ন থেকে! এই প্রশ্নটা তিনি পেয়েছেন তার মা মনিকার কাছ থেকে।

বিশ্বকাপ ফাইনালের আগে মেসি পুরো দলকে শান্ত হতে বলেছিলেন। বলেছিলেন, ‘সবকিছু বাদ দিয়ে চলো খেলায় মন দেওয়া যাক’। এরপর ম্যাচেও বেশ বিবর্ণ ছিল আর্জেন্টিনা। সব মিলিয়ে ষড়যন্ত্র তত্ত্ব দাঁড়িয়ে যায়।

সে বিষয়ে মেদিনা বলেন, ‘এসব আজগুবি জিনিসে বিশ্বাস করবেন না। আপনারা ফটো বা ভিডিওতে দেখেছেন আমরা সবসময়ই একটা ঐকবদ্ধ দল হিসেবে খেলেছি। ’

এই ষড়যন্ত্র তত্ত্ব চলে আসে মেদিনার ঘরেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা ছেলের মধ্যে হওয়া সেই কথোপকথনের বিস্তারিত জানান তিনি। তার কথা, ‘আমার মাও এই প্রশ্নটা আমাকে করেছেন। বলেছেন, আমারও তো এখন সন্দেহ হতে শুরু করেছে! জবাবে আমি বলেছি শুধু, মা তুমিও এটাতে জড়িয়ে গেলে! এসব বাদ দাও তো!’

এরপর তিনি স্বীকার করেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষকে জেতানোর জন্য কোনো ধরনের বন্দোবস্ত হয়েছিল, এমন চিন্তা করাটাই অর্থহীন। তিনি বলেন, ‘সবার মতো আমরাও জিততে চেয়েছিলাম। জিতলে আমিও খুশি হতাম। আমাদের হারতে হয়েছে, আর এটা আমাদের মেনে নিতে হবে।’

এই বিভাগের আরও খবর